মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত

কোটালীপাড়ায় মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক র‌্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১১.৫৪ এএম
  • ৫৪৬ Time View
119

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর যুব সংঘের আয়োজনে ও বিশিষ্ট টিভি নাট্যকার আকাশ রঞ্জনের পৃষ্ঠপোষকতায় এসব কর্মসূচী পলিত হয়।
এ উপলক্ষে শনিবার (৩০ জুলাই) বিকেলে রাজাপুর দূর্গা মন্দির চত্ত্বর থেকে একটি মাদক বিরোধী র‌্যালী শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দূর্গা মন্দির চত্ত্বরে এসে শেষ হয়।
সেখানে রাজাপুর গ্রামের সমাজসেবক মনিন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস, নাট্যকার আকাশ রঞ্জন বক্তব্য রাখেন।
বিশিষ্ট টিভি নাট্যকার আকাশ রঞ্জন বলেন, বর্তমান সমাজে মাদক সেবনকারীর সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে যুব সমাজ ধ্বংস হচ্ছে। মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে না পারলে আমাদের দেশকে উন্নত দেশে রুপান্তর করা কোন ভাবেই সম্ভব নয়। তাই মাদক প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION