শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১.৪০ পিএম
  • ৪৬৬ Time View
106

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে নারায়ণ শাখারী হত্যা মামলায় সুকন্ঠ শাখারী নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারিক আদালত।

বৃহস্পতিবার(২৩জুন) অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানাগেছে, ২০০৭ সালে ১১ মে সকাল ৯ টায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের নারায়ণ শাখারীর সাথে গাছের ফল পাড়াকে কেন্দ্র করে সুকন্ঠ শাখারীর কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নারায়ান শাখারীকে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণ শাখারীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই প্রমথ শাখারী বাদী হয়ে সুকন্ঠসহ ৮ জনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাকী ৭ আসামীকে খালাস প্রদান করেছে আদালত। সাজাপ্রাপ্ত আসামী সুকন্ঠ শাখারী পলাতক রয়েছে।

সরকার পক্ষে এপিপি অ্যাডভোকেট মোঃ শহিদুজ্জামান খান পিটু ও আসামী পক্ষে অ্যাডভোকেট মোঃ ইসমাইল হোসাইন মামলাটি পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION