বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জে রফতানীযোগ্য নতুন জাতের বাসমতি ধানের কর্তন উৎসব

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪, ১১.৫৭ এএম
  • ৪০৩ Time View
77

কালের খবরঃ

গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিদেশে রফতানীযোগ্য নতুন জাতের বাসমতি ধানের  (ব্রিধান-১০৪)  ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সকালে  গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের হরিদাসপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায়  বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ ফসল কর্তন উৎসব ও মাঠ দিবসের আয়োজন করে।

হরিদাসপুর গ্রামের কৃষক মনির গাজীর জমিতে উৎপাদিত নতুন জাতের বাসমতি ধান কেটে  (ব্রিধান-১০৪) মাড়াই ও পরিমাপ করে  ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস উদযাপন করা হয়।এতে প্রধান অতিথির বক্তব্য দেন ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার।আলোচনা সভায় ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৃজন চন্দ্র দাস, মনির গাজী, আজিজুর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন ।

প্রধান অতিথি  ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ব্রিধান-১০৪ একটি নতুন জাতের ধান। এটি ভারত-পাকিস্তানের বাসমতি চালের মতো লম্বা দানা ও সুগন্ধীযুক্ত। প্রতি হেক্টরে এ জাতের ধান ৬.৯ টন ফলন দিয়েছে। বিরিয়ানী, পোলাও এবং সাদাভাতে এ চাল খুবই সমাদৃত। পৃথিবীর বিভিন্ন দেশে এ চালের ব্যাপক চাহিদা রয়েছে। এ ধানের চাষাবাদ সম্প্রসারণ করতে পারলে ভারত-পাকিস্তান থেকে বাসমতি চালের আমদানী নির্ভরতা কমানো সম্ভব। এতে বৈদেশিক মূদ্রা সাশ্রয় হবে। এ চাল বিদেশে রফতানী করে আমরা বৈদেশিক মূদ্রা আয় করতে পারব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION