মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারনা ও বয়ান রাখার আহ্বান জানিয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব মাদারীপুরে সড়ক দুর্ঘটায় নিহত পাঁচ কিষাণীর বাড়ি কোটালীপাড়ায় চলছে শোকের মাতম টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে উৎসাহ-উদ্দিপনা ও শান্তিপূর্ন নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করছি-ঢাকা রেঞ্জ ডিআইজি ইঁদুর মারা ফাঁদে কাশিয়ানীতে দাদি–নাতিসহ বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু গোপালগঞ্জে ১,১৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গোপালগঞ্জে আলোচনা সভা গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর সমথর্কদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে গোপালগঞ্জের যারা আছে তাদের চাকরি যাবে না-বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর

শ্রদ্ধা ও ভালবাসায় মুকুল বোসকে চির বিদায় জানালেন মুবসুদপুরবাসী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ২.৪৯ পিএম
  • ৪৫০ Time View

কালের খবরঃ
শ্রদ্ধা ও ভালবাসায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকুল বোসের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছে গোপালগঞ্জের মুকসুদপুরের র্সবস্তরের মানুষ।
মঙ্গলবার (৫জুলাই) সকাল সাড়ে ৯ টায় প্রয়াত বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মুকুল বোসের মরদেহ মুকসুদপুর সরকারি কলেজ চত্বরে আনা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ ও সংসদ সদস্য লেঃ র্কণেল (অব) মুহাম্মদ ফারুক খানের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা পরষিদ, পৌরসভা, পাক্ষিক মুকসুদপুর সংবাদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর প্রিয় এই নেতার প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। পরে মুকসুদপুর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন।


এ সময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পপলু, সহকারী কমশিনার (ভূমি) অমতি কুমার সাহা, ওসি (তদন্ত) আমনিুর রহমান, নব নির্বাচিত পৌর মেয়র আশ্রাফুল আলম শিমুল, আওয়ামী লীগ নেতা আশরাফ আলী আশু, শ্যামল বোস, সিরাজুল ইসলাম মিয়া, সাঈদুর রহমান, মোঃ ছাব্বির খান, জাহিদুর রহমান, মোঃ হায়দার হোসেন, সমর রায় চৌধূরী মিন্টু সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে মুকুল বোসের মরদেহ নেয়া হয় মুকসুদপুরের গোহালা টিসিএল উচ্চ বিদ্যালয়ে। সেখানে তার প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। এ বিদ্যালয়ে তিনি লেখাপড়া করেছেন।


এরপর মুকসুদপুরের মনিয়াজোড়া নজি গ্রামের বাড়িতে নেয়া হয় মুকুল বোসের মরদেহ। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে ঢাকার উদ্দেশে লাশ নিয়ে রওনা হন পরিবারের সদস্যরা। মুকুল বোস (৬৮) হার্ট ও কিডনি জটিলতা নিয়ে গত ২ জুলাই ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করনে। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION