বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.২৫ পিএম
  • ৪৯৬ Time View
130

কালের খবরঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ৪৫জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২লক্ষ ৩৫হাজার টাকার বৃত্তির চেক ও ১০জন শিক্ষার্থীর মাঝে ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়।জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম স্থানীয় ঘাঘর বাজারের ফুটপাত দখলমুক্ত ও পৌর কিচেন মার্কেটকে ব্যবসা সফল বিপনী বিতান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন।

পৌর কিচেন মার্কেটে আয়োজিত সভায় মতবিনিয় সভাপতিত্ব করেন পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ব্যবসায়ী এডভোকেট খান চমন-ই- এলাহি, সিরাজুল ইসলাম তালুকদার, বশির আহম্মেদ, এসকেন্দ্রার আলী শেখ, আক্তার দাড়িয়া বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বলেন কোটালীপাড়া পৌর এলাকার ঘাঘর বাজারের ফুটপাত দখল মুক্ত ও পৌর কিচেন মার্কেটকে একটি ব্যবসা সফল বিপনী কেন্দ্রে পরিণত করা হবে। এর জন্য যে সাহায্য সহযোগীতা প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION