মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন

টুঙ্গিপাড়ায় তিন হাজার মিটার অবৈধ চায়না জাল ধ্বংস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.১৩ পিএম
  • ৪৩০ Time View
51

টুঙ্গিপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল জব্দ কওে পুড়িয়ে দিয়েছে মৎস্য অধিদপ্তর।বৃহস্পতিবার (১ফেব্রæয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের বিভিন্ন খাল বিল ও জলাশয় থেকে এসব জাল উদ্ধার করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের নির্দেশনায় সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম এই নিষিদ্ধ চায়না জাল জব্দ করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে  জালগুলো  পুড়িয়ে ধ্বংস করা হয়।এসময় সহকারি কমিশনার (ভূমি) জহিরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম সহ মৎস্য কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে ইউএনও মঈনুল হক বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খাল বিলে অবৈধ চায়না জাল জলাশয়ে পেতে দেশী প্রজাতির মাছ ধ্বংস করে আসছে। এছাড়া এই জালে মাছের সাথে আটকা পড়ে খাল বিলের জীববৈচিত্র ধ্বংস হচ্ছে। এমন খবরের ভিত্তিতে গোপালপুরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের তিন হাজার মিটার অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশি প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION