বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

এমপি হয়ে মানুষের ভাগ্য কতটা পরিবর্তন করা যায় দেখাতে চাই – ব্যারিস্টার সুমন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪, ৩.৩২ পিএম
  • ৪০৮ Time View
97

কালের খবরঃ

একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে সেটা দেখাতে চান হবিগঞ্জ ৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এমপি সুমন বলেন, আগামী সপ্তাহে বাড়ি গিয়ে প্রথম একটা পুরান নদীর ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হবে কাজ। তারপর অন্যান্য পরিবর্তনগুলো আমি সামাধান করব। আমার পুরো সময়টাই (৫ বছর) চমকের উপর থাকবে। এটা আমি দেখাবো যে একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে।

ফুটবল প্রসঙ্গে এ নতুন সংসদ সদস্য বলেন, আমার চুনারুঘাট মাধবপুর এলাকায় ছোট ছোট প্রায় একশ ফুটবল মাঠ বানাতে চাই।ফুটবল খেলাটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ও সংসদে ফুটবল নিয়ে কথা বলতে চাই। কারন বাচ্চাদের ফুটবল মাঠে নিয়ে না গেলে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে পারবেন না। এজন্য ফুটবলটা খুবই গুরুত্বপূর্ণ। আর বাফুফেকে যতটুকু প্রেসারে রাখা যায় ততটুকুই প্রেসারে রাখতে চাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ব্যারিস্টার সুমন আরও বলেন, গতকাল এমপি হিসেবে শপথ গ্রহণ করে আজকে সকালে চলে আসছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্থলে শ্রদ্ধা জানাতে। কারণ বঙ্গবন্ধুর আদর্শের উপর ভিত্তি করে নিজেকে সবসময় দাবি করে বলি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এজন্য উনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েই আমি আমার কাজ শুরু করতে চাই।

এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে নৌকার প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলীকে প্রায় এক লাখ ভোটে হারিয়ে নির্বাচিত হন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION