মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ দেশের উন্নয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে- এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক

কাশিয়ানীতে হোল্ডিং ট্যাক্সের টাকা তোলা নিয়ে বিরোধের জেরে চেয়ারম্যান লাঞ্ছিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ৩.৪৮ পিএম
  • ৪২৯ Time View
117

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে হোল্ডিং ট্যাক্সের টাকা তোলা নিয়ে বিরোধের জেরে মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান মিয়া লুথু লাঞ্ছিত হয়েছেন। এ সময় দুই মেম্বার ও এক নারী মেম্বারের স্বামী চেয়ারম্যানকে মারপিট করে পরিষদে তার কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে চেয়ারম্যান বিষয়টি পুলিশে জানালে পুলিশ ও র‌্যাব এসে তাকে উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার (০৯ জানুয়ারী) দুপুরে স্থানীয় মেম্বার আলীম মোল্লা, মিজান ফকির ও নারী মেম্বার (৪,৫,৬) রাজিয়া বেগমের স্বামী হাবিব ফকির হোল্ডিং ট্যাক্সের টাকা উত্তোলনের বিষয় নিয়ে মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লুথুর কাছে আসেন।এ নিয়ে দুই মেম্বার ও নারী মেম্বারের স্বামী চেয়ারম্যানের সাথে বাকবিতন্ডায় জড়ান। এর এক পর্যায়ে চেয়ারম্যান তাদের গালিগালাজ করেন এবং নারী মেম্বারের স্বামী হাবিব ফকিরকে লাথি মারেন। তখন ওই দুই মেম্বার মিজান ফকির, আলীম মোল্লা ও নারী মেম্বারের স্বামী হাবিব ফকির চেয়ারম্যানকে মারপিট করে তার রুমে তালাবদ্ধ করে রাখেন।

মেম্বার আলীম মোল্লা সাংবাদিকদের জানিয়েছেন, ইউনিয়ন পরিষদেও ট্যাক্স উঠানোকে কেন্দ্র করে চেয়ারম্যানের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যান আমাদের নারী মেম্বার রাজিয়া বেগমের স্বামী হাবিব ফকিরকে লাথি মারলে হাতাহাতির ঘটনা ঘটে।এ ব্যাপারে মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান মিয়া লুথু সাংবাদিকদেও কাছে বিষয়টি অস্বীকার করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। উভয়পক্ষে এ নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION