রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন

কোটালীপাড়ায় অজানা রোগে অর্ধশতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১.৫৩ পিএম
  • ৫০১ Time View
184

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অজানা রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। এরা সবাই জেলার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর শিক্ষার্থী।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রামশীল ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৫০/৬০ জন ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের চিকিৎসা চলছে।তিনি আরো জানান, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিল ছাত্রীদের পরীক্ষা। এই পরীক্ষা চলাকালিন সময়ে ছাত্রীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে তাৎক্ষনিকভাবে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসাদুজ্জামান অসুখের নাম বলতে না পারলেও তিনি যাদেরকে চিকিৎসা দিয়েছেন তারা এখন ভাল আছে বলে জানিয়েছেন। অসুস্থদের মধ্যে ৩৭ জনকে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অন্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

এ বিষয়ে কোটালপাড়া উপজেলা স্বাস্থ্য ও পারিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা বলেন, ৪০/৫০জন শিক্ষার্থী শ্বাস কষ্টের লক্ষন নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসে।তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হচ্ছে।তবে অল্প সময়ের মধ্যে সবাই সুস্থ্য হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION