কালের খবর ডেক্সঃ
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসের ধাক্কায় মহিবুল মোল্লা(৪৫)নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।এসময় আরো ৩ পথচারী মারাত্মক আহত হয়।এ ঘটনার জেরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের ওই এসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত বাইসাইকেল চালক সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী “ফাল্গুনী পরিবহনের” একটি এসি বাসের ধাক্কায় বাইসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়।মারাত্মক আহত হয় আরো তিন পথচারী।নিহত মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। এসময় তাকে বাসটি ধাক্কা দেয়।
এরই জেরে ওই বাসে এলাকার বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন।বিক্ষুব্ধ জনতার ধরিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়েছে ফায়ার সার্ভিস কর্মিরা।এদিকে এ ঘটনায় প্রায় দেড় ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
Design & Developed By: JM IT SOLUTION