শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের হাতে প্রাণ গেল অবসরপ্রাপ্ত সেনা সদস্যের, আহত ২০

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ১.২২ পিএম
  • ৩১৯ Time View
92

কশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনসার চৌধুরী (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য  নিহত হয়েছেন । তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় উভয় গ্রুপের অন্তত ২০জন আহত হয়।

সোমবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই ব্যাক্তির বাড়ী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম জানান, দীর্ঘ বছর পূর্বের থেকে বিবাদমান হাজী ও মাস্টার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে নিজামকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলী প্রতিপক্ষ মোখলেসুল রহমান ওরফে মকু মাস্টার গ্রুপের শফিক মোল্লার দোকানে পুলিশ দিয়ে   হয়রানি করানোর অভিযোগ তোলে।

এতে ক্ষিপ্ত হয়ে মাস্টার গ্রুপ ও হাজী গ্রুপের মধ্যে নিজামকান্দি বাজারে কথাকাটাকাটি এক পর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আনসার চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়। মারাত্মক আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষনা করেন। তিনি মাষ্টার গ্রুপের লোক বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহতদের মধ্যে ৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তি সংঘাত এড়াতে ঘটনাস্থলে  পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION