শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল চালানোর সময় মোবাইলে কথা। নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত গোবিপ্রবি’তে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণায় নামলেন বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলে মামলা বাণিজ্য ও হয়রানি বন্ধ করা হবে। ১০ দলীয় জোট প্রার্থী আব্দুল আজিজ মাক্কী গোপালগঞ্জে কৃষি বিপণন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ গোপালগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার; প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ২৭ জন গোপালগঞ্জে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারনা ও বয়ান রাখার আহ্বান জানিয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব মাদারীপুরে সড়ক দুর্ঘটায় নিহত পাঁচ কিষাণীর বাড়ি কোটালীপাড়ায় চলছে শোকের মাতম

গোপালগঞ্জে সাংবাদিক সেজে চাঁদাবাজি | দুই ব্যক্তি আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫.৫৭ পিএম
  • ১৪২ Time View

কালের খবরঃ
গোপালগঞ্জে সাংবাদিক সেজে চাঁদাবাজি করতে গিয়ে যৌথবাহিনীর হাতে আটক হয়েছে দুই ব্যক্তি। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, জেলার টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের মোহাম্মদ সোলায়মান শেখের ছেলে মোঃ মনিরুল শেখ এবং একই উপজেলার চর বয়রা গ্রামের বালা শেখের ছেলে হাকিম শেখ।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঘোনাপাড়া বাজারের দোকানদারদের অভিযোগের ভিত্তিতে ওই দুই ভুয়া সাংবাদিককে আটক করা হয়। তারা বেশ কিছুদিন ধরে ভুয়া সাংবাদিক পরিচয়ে বেকারি, মিষ্টির দোকান এবং রেস্টুরেন্টে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিল।

এ অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে অভিযানে ওই দুইজনকে আটক করা হয়।

ওই সূত্র আরো জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্প থেকে দুই ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION