বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

নিখোঁজের ২১ দিন পর গোপালগঞ্জে ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার-১

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৮.২৩ পিএম
  • ১৮২ Time View
90

কালের খবরঃ

নিখোঁজের ২১ দিন পর গোপালগঞ্জের একটি কবরস্থান থেকে মাটি চাপা অবস্থায় মোবাইল ফোন ব্যবসায়ী মিজানুর রহমান (৪৮) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত  জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল গ্রামের একটি কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোবাইল ব্যবসায়ী মিজানুর রহমান গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর  উত্তরপাড়া গ্রামের হারেজ মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ নভেম্বর রাতে নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক পার্টনার জাহিদ নামে আরেক ব্যবসায়ী। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে প্রযুক্তি ব্যবহার করে আজ শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল এলাকার একটি কবরস্থান থেকে মাটি চাপা অবস্থায় ব্যবসায়ী মিজানুরের গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের শনাক্তের ভিত্তিতে মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার পর হাসপাতাল মর্গে আনা হলে নিহত মিজানুর রহমানের স্ত্রী জামিলা ইসলাম লাশ সনাক্ত করেন।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে, বাকী জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

নিহত ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জামিলা ইসলাম বলেন, গত ৮ নভেম্বর রাত ৯টার দিকে নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক পার্টনার জাহিদ নামে আরেক ব্যবসায়ী। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মিজানের সবকটি মোবাইল নম্বর বন্ধ রয়েছে। এ সময় তিনি তার স্বামীর ব্যবসায়িক পার্টনার জাহিদসহ জড়িত সকলকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION