শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৭৭টি পরিবারের মাঝে সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৬.৩৮ পিএম
  • ৪৬৯ Time View
122

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৭৭টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।শনিবার (৭ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

পরে ৭৭টি পরিবারের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারকে ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ১৬ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ১৩ হাজার টাকা তুলে দেয়া হয়। এছাড়া চাউলসহ শুকনো খাবার অন্যান্য খাবার তুলে দেয়া হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) রাতে মাত্র ১মিনিটের ঘূর্ণিঝড়ে মুকসুদপুরের তিনটি ও কাশিয়ানী উপজেলার ১টি ইউনিয়নের মোট পাঁচটি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এরপর থেকে খোলা আকাশের নিচে বসবাস করে আসছে পরিবারগুলো। সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION