সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১

মুকসুদপুর পৌর নির্বাচন শেষ মুহুর্তে জমে উঠেছে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২, ৬.০৯ পিএম
  • ৪৯২ Time View
72

 কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বচনী শেষ মুহুর্তের প্রচার প্রচারনা জমে উঠেছে। এ পৌর সভায় আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকসহ ৫জন প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন। এসব প্রার্থীদের নির্বাচনী আমেজের কোন ঘাটতি নেই।প্রার্থীরা ভোটারদেরকে নানা উন্নয়ন প্রতিশ্রতি দিয়ে ভোট চাইছেন।দিনরাত ছুটছেন ভোটারদের ঘরে ঘরে। ইভিএম মেসিনে নির্বাচন সর্বাত্বক শান্তিপূর্ন ও নিরপেক্ষ করতে যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছে কর্তৃপক্ষ।

মুকসুদপুর পৌরসভা নির্বাচন  আর মাত্র কয়দিন বাকী। প্রচার প্রচারনা এখন তুঙ্গে রয়েছে। প্রচারনার শেষ সময়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ১জন প্রার্থীসহ ৪জন স্বতস্ত্র প্রার্থী মেয়র প্রার্থী ভোটারের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ক্লান্তিহীন ভোট প্রার্থনা চালাচ্ছেন সকল প্রার্থী ও সমর্থকরা। দুপুর ২টার পর থেকে শুরু হয় মাকিং। প্রার্থীদের গুনগান,আর নানা কথায় শুর মিলিয়ে চালানো  হচ্ছে মুকসুদপুর পৌরসভার প্রচারনা। ভোট প্রার্থনায় কারোর থেকে কেউ যেন পিছিয়ে না পড়ে সে চেষ্টায় কাজ করে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বসে নেই সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরাও।

ভোটারদের মন জয়ের জন্য উঠে পড়ে লেগেছে প্রার্থীরা ও সমর্থকরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে যুবকদের অংশগ্রহণ বেশী লক্ষ করা গেছে। ডিজিটাল পৌরসভা বিনির্মানে নানা ধরনের কর্ম পরিকল্পনার কথাও বলছেন তারা। পুরোনো আত্মীয়তা ঝালাই করে নিচ্ছেন প্রার্থীরা।

ভোটাররাও এবার বুঝে শুনে ভোট দেবেন এমনটি উল্লেখ করেছেন, ইচ্ছা মাফিক যোগ্য ও মনের মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা।

 

ইভিএম মেসিনে নির্বাচন সর্বাত্বক শান্তিপূর্ন ও নিরপেক্ষ করতে যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা । আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য পৌর নির্বচনে ৫জন মেয়র, ৯টি ওয়ার্ডের জন্য ২৮ জন কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এ পৌরসভায়  মোট ভোটর ১৭ হাজার ৬২৭জন।এর মধ্যে পুরুষ ভোটার ৮হাজার ৭৮৪জন ও নারী ভোটার ৮হাজার ৮৪৩জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION