মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২, ৩.০৬ পিএম
  • ৫২১ Time View
82

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে হেয়প্রতিপন্ন কারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু। শনিবার ( ১১জুন) দুপুরে কোটালীপাড়া উপজেলার কিচেন মার্কেটের একটি চাইনিজ রেষ্টুরেন্টে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে বিগত ৫ বছরে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি।নিজ অর্থায়নে দেবগ্রামে উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছি। এই স্কুলের শিক্ষক কর্মচারীদের ২০০৮

সালে থেকে নিজের থেকে বেতন ভাতা দিয়ে আসছি। আমি আমার রাজনৈতিক কর্মকান্ড গতিশীল করার জন্য আগামীতে কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করার জন্য কাজ শুরু করলে একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা,ভিত্তিহীন ও বনোয়াট সংবাদ প্রচার করেছে। আমি এর তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখান করছি। এই অপপ্রচার বন্ধ না করলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।এ সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খান, ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট এম. এম. ইলিয়াস হায়দার, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION