বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

গোপালগঞ্জে গাঁজা ও ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৫.৪৬ পিএম
  • ৪২১ Time View
80

কালের খবরঃ

গোপালগঞ্জে ৩ কেজি গাঁজা ও ২শ’ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মিঠুন তালুকদার (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গ্রেপ্তারকৃত মিঠুন তালুকদার কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের নীলকান্ত তালুকদারের ছেলে।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী কামরুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্সরা কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামে মিঠুন তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ২০০ পিচ ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখার মোহাম্মদ উমায়ের বলেন, মিঠুন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গোপান সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে মাদক সহ গ্রেফতার করা হয়।পরে পরিদর্শক কাজী কামরুজ্জামান  বাদী হয়ে কোটালীপাড়া থানায় মিঠুনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী কামরুজ্জামান বলেন,মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাইফুল ইসলামের নেতৃত্বে চিত্রাপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০০ গ্রাম গাঁজা সহ ওই গ্রামের আবুল হোসেন মিয়ার ছেলে স্বপন হোসেন মিয়াকে (৪৬) আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বপন হোসেন মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায় তাকে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন ওই ম্যাজিস্ট্রেট।

পরে দুপুরের তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION