মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব মধুমতি নদীর জগে ওঠা চর; মিনি কক্সবাজার খ্যাতি! দর্শণার্থীদের ভীড় গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বশেমুরবিপ্রবি’র একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করলো শিক্ষক সমিতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ১.৫২ পিএম
  • ৫৩১ Time View
36

কালের খবরঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি। আপগ্রেডেশনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সাথে উপাচার্যের (ভিসি) আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। বুধবার (০১ জুন) বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড.আবু সালেহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি কর্তৃক  লিখিত বিজ্ঞাপ্তীতে জানাগেছে, ১.প্রেরিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থপরিপন্থী হওয়ায় হুবহু বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে অনুমোদনের লক্ষ্যে এজেন্ডাভুক্ত না করা। শিক্ষকদের মাধ্যমে একটি কমিটি করে ইউজিসির নির্দেশিকার আলোকে শিক্ষকদের জন্য একটি ভারসাম্যমূলক ও সামঞ্জস্যপূর্ণ নীতিমালা তৈরি করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা।

২.পারিতোষিক এর হার পুনঃনির্ধারণ বিষয়ক কমিটি তাদের দীর্ঘ প্রচেষ্টার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হার পর্যালোচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পারিতোষিক পুনঃনির্ধারনের ক্ষেত্রে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, অর্থ কমিটির অনুমোদন সাপেক্ষে আসন্ন রিজেন্ট বোর্ডে পুনঃর্নির্ধারিত পারিতোষিক হারের বিষয়টি এজেন্ডাভুক্ত করা।

৩. উচ্চতর পদে আবেদনকৃত যে সকল প্রার্থী আপগ্রেডেশনের যোগ্যতা অর্জন করেছেন, তাদের বোর্ডগুলো সম্পন্ন করে রিজেন্ট বোর্ডের এজেন্ডাভুক্ত করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “উপরোক্ত দাবির প্রেক্ষিতে শিক্ষক সমিতি উপাচার্যের সাথে আলোচনায় বসে। উক্ত আলোচনা ফলপ্রসু না হওয়ায় শিক্ষক সমিতি উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ১ জুন (বুধবার) বিকাল ৫টা ৩০ মিনিটে একটি জরুরী সভায় মিলিত হয়। এবং উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার (২ জুন) থেকে সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION