বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গোবিপ্রবিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই – নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২, ৫.২৬ পিএম
  • ৫১৭ Time View
146

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে বীণাপাণি গ্রন্থাগারের আয়োজনে উপজেলার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয় মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।
এ সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ মেধাবী শিশু শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ “সে আগুন ছড়িয়ে গেল সবখানে” প্রদান করা হয়।
শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বীণাপাণি গ্রন্থাগারের সভাপতি দিলীপ কুমার ভাবুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রশান্ত অধিকারী।
অনুষ্ঠানে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অমর চন্দ্র বৈরাগী, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলাউদ্দিন হাওলাদার, কবি ও কথাসাহিত্যিক মিন্টু রায়, বাংলাদেশ আওয়ামী লীগ কান্দি ইউনিয়ন শাখার সভাপতি মনীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক ও কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু, ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার মল্লিক, কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র হালদার, ৪০ নং ধারাবাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিপ হালদার লেলিন, প্রেসক্লাব কোটালীপাড়ার সভাপতি মিজানুর রহমান বুলু, যুবলীগ নেতা বুলবুল হাজরা, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী অর্থি বৈদ্য বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION