মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারনা ও বয়ান রাখার আহ্বান জানিয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব মাদারীপুরে সড়ক দুর্ঘটায় নিহত পাঁচ কিষাণীর বাড়ি কোটালীপাড়ায় চলছে শোকের মাতম টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে উৎসাহ-উদ্দিপনা ও শান্তিপূর্ন নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করছি-ঢাকা রেঞ্জ ডিআইজি ইঁদুর মারা ফাঁদে কাশিয়ানীতে দাদি–নাতিসহ বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু গোপালগঞ্জে ১,১৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গোপালগঞ্জে আলোচনা সভা গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর সমথর্কদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে গোপালগঞ্জের যারা আছে তাদের চাকরি যাবে না-বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর

গোপালগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী থেকে সরে দাঁড়ালেন এম বদরুল আলম বদর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২, ৭.৩৫ পিএম
  • ৪৯৬ Time View

কালের খবরঃ

গোপালগঞ্জ পৌর নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর।তার পদত্যাগের মধ্য দিয়ে নির্বাচনের মাঠে রইল ১০ জন প্রার্থী।আজ বুধবার (২৫ মে) বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এম বদরুল আলম বদর বলেন, গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে আমিসহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করি। যাচাই বাছাইয়ে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দলীয় হাই কমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী ও কথা বার্তার মাধ্যমে এক পর্যায়ে গিয়ে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহন করি। আমার কর্মি সমর্থকসহ সবার সাথে আলোচনা করে  বৃহস্পতিবার (২৬ মে) সকালে মনোনয়নপত্র প্রত্যাহার করবো। আমি এই মুহুর্ত থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তিনি আরো বলেন, আমি যার কথায় মনোনয়নপত্র প্রত্যাহার করলাম, তার কথা অনুযায়ী আমার আরেকজন প্রার্থী শেখ পরিবারের সদস্য ও মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে আমার কর্মি সমর্থকদের নিয়ে পূর্ণ সমর্থক দিলাম। ভোটের দিন পযর্ন্ত আমি তার সাথে থাকবো। আমি আশা করি যারা আমাকে পছন্দ করেন, ভালবাসেন তারা আমাকে ভুল বুঝবেন না। এ সময় তার কর্মি সমর্থক ও স্থানীয় গণ মাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন দলীয় মনোনয়ন না দিয়ে গোপালগঞ্জ পৌর নির্বাচন উন্মুক্ত করেন দেয়। নির্বাচনে মেয়র পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। #

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION