মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
এমপি জিলানীর নির্দেশে টুঙ্গিপাড়ায় ভ্যানের পৌর টোল আদায় বন্ধ গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শকের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২, ২.৫৪ পিএম
  • ৪৬৭ Time View
32

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয় ও মোনাজাত করেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হারুন অর রশিদ, অতিরিক্তি পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাসানুল হায়দার( এপিবিএন), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার (পিবিআই),অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ শফিকুল ইসলাম (নৌ- পুলিশ),অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ড. মল্লিক ফখরুল ইসলাম (হাইওয়ে পুলিশ), ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক পরিদর্শন ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।এর আগে পৃথকভাবে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নতুন সভানেত্রী  তৈয়বা মুসাররাত চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION