বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে- কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা পত্রিকায় বিজ্ঞপ্তি নেই, পরীক্ষা নেই—ইসলামী ব্যাংকে হাজারো নিয়োগ মুকসুদপুরে বাস-কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭ লাল কার্ড, পেনাল্টি মিস আর আত্মঘাতি গোলে ফর্টিস এফসি’র সাথে ১-১ গোলে ড্র ফকিরেরপুলের রামপালে কয়লা আমদানির দরপত্রে অনিয়মের অভিযোগ, উঠেছে পক্ষপাতিত্বের প্রশ্ন

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫.৪৫ পিএম
  • ১১ Time View
15

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

ভাবের সংসারে একটু স্বচ্ছলতা ফেরানোর আশায় দীর্ঘদিন ধরে পাঁচটি দুধেল গাভী লালন-পালন করে আসছিলেন দিনমজুর কৃষক উৎসব বাইন। সেই গরুগুলোই ছিল তার পরিবারের জীবিকা ও ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু মধ্যরাতের ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে সেই স্বপ্ন। আগুনে পাঁচটি গাভীসহ গোয়ালঘর পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামের কৃষক উৎসব বাইনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর হঠাৎ গোয়ালঘরে থাকা বৈদ্যুতিক ফ্যানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গোয়ালঘরে থাকা পাঁচটি দুধেল গাভী আগুনে পুড়ে মারা যায় এবং গোয়ালঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

এ ঘটনায় জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক উৎসব বাইন। চোখের সামনে নিজের লালন-পালন করা গরুগুলো পুড়ে যাওয়ার ঘটনায় পরিবারটির মধ্যে নেমে এসেছে শোক ও হতাশা।

ক্ষতিগ্রস্ত কৃষক উৎসব বাইন বলেন, “অনেক কষ্ট করে পাঁচটি গরু লালন-পালন করেছি। সারা জীবনের জমানো অর্থ ও শ্রম দিয়ে ছোট একটি খামার গড়ে তুলেছিলাম। এই গরুগুলোই ছিল আমার পরিবারের জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু রাতের আগুনে সব শেষ হয়ে গেছে। এখন আমি একেবারেই অসহায় ও নিরুপায় হয়ে পড়েছি। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেদারউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৃষকের অন্তত ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION