কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ট্রাক ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে পড়ে। এসময় ৩নিহত ও ২০জন আহত হয়। এরা সবাই বাসের যাত্রী।
পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION