সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২.৩৪ পিএম
  • ৩২ Time View
49

কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদ ৭৪ পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তা হিসেবে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে নিহত ৬৪টি ও আহত ১০ পরিবার রয়েছে।

আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবীর এবং বিআরটিএ, গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।

বিআরটিএর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত এ আর্থিক সহায়তার চেক জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তাদের পাশাপাশি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় জেলা প্রশাসক বলেন, এই সহায়তা সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ও আহত পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION