বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরা খালের ওপর আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ চালু গোপালগঞ্জে অনার্স পড়ুয়া শিক্ষার্থী প্রতিপক্ষের হামলায় নিহত গণশুনানিতে মানুষের কথা শুনে তাৎক্ষণিক সমাধানে গাজীপুরের ডিসি গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ৬,৫৪৪ সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে- কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২.৩৪ পিএম
  • ২১৯ Time View
251

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার (১০ আগস্ট) ভোর ৫ টায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । এর আগে গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত পথচারী জাবেদ আলী শেখ (৫৫) বাগেরহাটের চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে নিলফা বাজারের সড়ক পারাপারের সময় জাবেদ আলী নামের ব্যক্তিকে একটি মোটরসাইকেল ধাক্কা মেরে পালিয়ে যায়। তখন রাস্তার মাঝে থাকা বিভাজকে( আইল্যান্ড) ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় জাবেদ। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, রাতে দূর্ঘটনার পর জাবেদ নামের পথচারী সোমবার ভোর ৫ টায় গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এঘটনায় নিহতের পরিবার থানায় কোন অভিযোগ করেনি। আর কি কারনে তিনি চিতলমারী থেকে টুঙ্গিপাড়া আসছিলেন সেটাও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION