সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও অনুদানের চেক কোটালীপাড়ায় র‌্যাবের অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার!স্ত্রীরও শ্বশুরের বিরুদ্ধে হত্যার অভিযোগ পরিবারের টুঙ্গিপাড়ায় পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এসএম জিলানী, স্থায়ী সমাধানের আশ্বাস গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তিন যুবকের গোপালগঞ্জে চায়না দুয়ারী জালের আগ্রাসনে বিলুপ্তির পথে দেশীয় মাছ

সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪.৫৩ পিএম
  • ৩২ Time View
58

কালের কন্ঠ ডেক্সঃ

লবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই শিল্পায়নের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেকে পলিমার ইন্ডাস্ট্রি। শিল্পপ্রতিষ্ঠানটির বিস্তীর্ণ এলাকাজুড়ে হাজারো বৃক্ষের পাশাপাশি নতুন করে আরও এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ‘গ্রীন ইন্ডাস্ট্রি’ গড়ে তোলার কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেও পরিবেশ সংরক্ষণের বার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত রবিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার তাড়গ্রামে অবস্থিত জেকে পলিমার ইন্ডাস্ট্রি প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। তিনি শিল্পপ্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি আম গাছের চারা রোপণ এবং সংলগ্ন তাড়গ্রাম বিলে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচির শুভসূচনা করেন। আজ সোমবার (২৭ জুলাই)সকাল থেকে প্রতিষ্ঠানের পকব্ষ থেকে গাছের চারা রোপন শুরু হয়। চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

এদিন জেকে পলিমার ইন্ডাস্ট্রির উদ্যোগে তাড়গ্রাম বিলে ৫০০ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানটির ক্যাম্পাসজুড়ে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের মতে, এই বৃক্ষগুলো ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ হ্রাস এবং শিল্পাঞ্চলে একটি স্বাস্থ্যকর কর্মপরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. কে এম বাবর বলেন, শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটি শিল্পপ্রতিষ্ঠান যখন উৎপাদনের পাশাপাশি প্রকৃতি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে, তখন তা অন্যদের জন্যও অনুকরণীয় হয়ে ওঠে। জেকে পলিমার ইন্ডাস্ট্রির এ উদ্যোগ প্রশংসার দাবিদার এবং দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানও এমন পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য  কর্মকর্তা দেবলা চক্রবর্তী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান, গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম, জেকে পলিমার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান সিকদার কামাল, জেনারেল ম্যানেজার মোঃ সাঈফুল ইসলাম, ম্যানেজার (অ্যাডমিন) কুতুবুদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

জেকে পলিমার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান সিকদার বলেন, গাছ মানুষের সবচেয়ে নিঃস্বার্থ বন্ধু। মানুষকে অক্সিজেন দেওয়া থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে গাছের বিকল্প নেই। মানুষ অনেক সময় বিশ্বাস ভঙ্গ করতে পারে, কিন্তু একটি গাছ কখনো মানুষের সঙ্গে বেঈমানি করে না। তাই আমি বিশ্বাস করি, একটি শিল্পপ্রতিষ্ঠান কেবল উৎপাদন কেন্দ্র নয়, এটি পরিবেশ রক্ষারও একটি গুরুত্বপূর্ণ অংশীদার।

তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানের শত শত শ্রমিক প্রতিদিন এই সবুজ পরিবেশে কাজ করেন। গাছের ছায়া তাদের কর্মস্পৃহা বাড়ায় এবং কর্মপরিবেশকে আরও আরামদায়ক করে তোলে। এ কারণেই উৎপাদন শেড ছাড়া প্রতিষ্ঠানের প্রতিটি খালি জায়গায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে একটি আদর্শ ‘গ্রীন ইন্ডাস্ট্রি’ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা আমার লক্ষ। ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান বলেন,শিল্পায়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণের এমন সমন্বিত উদ্যোগ দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION