রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি টুঙ্গিপাড়ায় রেজুলেশন বা টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক গোপালগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‌্যালি ও সভা প্রচণ্ড গরমে জীবন ঝুঁকিতে: হিটস্ট্রোক কেন এত বিপজ্জনক, আগে শরীর কী সংকেত দেয় প্রতিদিন হাঁটলে শরীরের কী কী উপকার হয়? কোটালীপাড়ায় অপারেশনের সময় প্রসূতির মৃত্যু, স্বজনদের ক্ষোভ

টুঙ্গিপাড়ায় রেজুলেশন বা টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬, ৭.০১ পিএম
  • ১৭ Time View
38

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যালয় বন্ধের সময় অকেজো ফ্যান, পরিত্যক্ত ভবনের লোহার জানালা, বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দপ্তরির বিরুদ্ধে। পরিচালনা পর্ষদের রেজুলেশন বা টেন্ডার না করেই এগুলো বিক্রি করা হয়েছে বলে জানাগেছে।তবে অভিযুক্তদের দাবি প্রধান শিক্ষকের নির্দেশেই তারা এসব মালামাল বিক্রি করেছেন।অভিযুক্তরা হলেন,টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপদ ভঞ্জন অধিকারী ও দপ্তরি গণেশ টিকাদার।

গত শুক্রবার (২৯ মে) ওই বিদ্যালয়ের নষ্ট ৪টি ফ্যান, পরিত্যক্ত ভবনের অন্তত ২০ টি লোহার জানালা বিনামূল্যে বিতরণের পুরাতন বই ও শ্রেণী পরীক্ষার খাতা  বিক্রি করে দেয় বলে জানিয়েছেন এলাকাবাসী। বিদ্যালয় খোলার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা।

না প্রকাশ না করার সর্তে  আজ রবিবার একাধিক অভিভাবক ও প্রতক্ষ্যদর্শী জানান, বিদ্যালয় বন্ধের দিনে আমাদের সামনে গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের কয়েকটি পুরাতন ফ্যান ও পরিত্যক্ত ভবনের জানালা খুলে নিয়ে যায় সহকারী শিক্ষক বিপদ ভঞ্জন অধিকারী ও দপ্তরি গণেশ টিকাদার। পরে জানতে পারি তারা সেগুলো বিক্রি করে দিয়েছে। এছাড়া বই ও খাতা বিক্রি করেছেন। পরীক্ষার খাতা অন্তত ১ বছর সংরক্ষণ করার বিধান থাকলে ও মান হয়নি।২৫ সালের পরীক্ষার খাতা এক বছর সংরক্ষণ করে,  ২৭ সালের বিক্রি করার নিময় রয়েছে।এছাড়া শিক্ষার্থীদের মধ্যে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করার সময় ৬শ’ শিক্ষার্থীর কাছ থেকে পুরনো শিক্ষাবর্ষের বই নিয়ে নেওয়া হয়। সেইসব পুরাতন বইও বিক্রি করা হয়েছে।

অভিযুক্ত সহকারী শিক্ষক বিপদ ভঞ্জন অধিকারী সাংবাদিকদের বলেন, ওইদিন প্রধান শিক্ষক মিল্টন তালুকদার আমাকে ফোন করে বলে বইখাতা, ফ্যান ও জানালা বিক্রি করতে হবে। দপ্তরি আর আপনি সামনে থেকে এগুলো বিক্রি করেন। তখন প্রধান শিক্ষকের নির্দেশে বইখাতা সহ নষ্ট ৪টি ফ্যান ও পরিত্যাক্ত ভবনের জানালা খুলে ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

দপ্তরি গণেশ টিকাদার বলেন, আমি সামান্য পোস্টে চাকুরী করি। আমি নিজে কখনো এগুলো বিক্রি করার অধিকার রাখি না। প্রধান শিক্ষকের নির্দেশে এগুলো বিক্রি করেছি। এ সময় সহকারী শিক্ষক বিপদ ভঞ্জন অধিকারী স্যার উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক মিল্টন তালুকদার বলেন, শুধুমাত্র পুরাতন বইখাতা বিক্রি করতে বলা হয়েছিলো দপ্তরিকে। কিন্ত তার সাথে ফ্যান ও পরিত্যক্ত ভবনের জানালা বিক্রির বিষয়ে আমি জানিনা। তাহলে তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন এমন প্রশ্নে কোন উত্তর না দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন প্রধান শিক্ষক মিল্টন তালুকদার।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম তালুকদার বলেন, বই খাতা, ফ্যান ও জানালা বিক্রি করতে অবশ্যই টেন্ডার দিতে হবে। যদি শুধুমাত্র সামান্ন কিছু বইখাতা বিক্রির উপযোগী হয় সেটা রেজুলেশন করলেই হয়। কিন্তু রেজুলেশন বা টেন্ডার ছাড়া এগুলো বিক্রির সুযোগ নেই। এখানে স্কুলের মালামাল বিধি লংঘন করে বিক্রি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION