রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৫টি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি ক্রীড়ার বহুমাত্রিক আয়োজনে মুখর বসুন্ধরা স্পোর্টস সিটি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন ক্রেতাদের আগ্রহে এক ঘণ্টা বাড়ল আইসিসিবির কার বাজারের সময় গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ভ্যানচালক নিহত ডিজিটাল সেবার পথে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি, উদ্বোধন নতুন অফিস টুঙ্গিপাড়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা

সাংবাদিকদের ওপর হামলা; গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭.৩৬ পিএম
  • ৩২৪ Time View
374

কালের খবরঃ
গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের বর্বর হামলা, ক্যামেরা ভাঙচুর এবং লাঞ্ছনার প্রতিবাদে নানা কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় সাংবাদিকরা।

আজ সোমবার (১৯ মে) দুপুরে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক নেতাদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে হাসপাতালটির সব ধরনের ‘পজিটিভ নিউজ’ (ইতিবাচক সংবাদ) বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির মতো নেতিবাচক সংবাদ যথারীতি প্রকাশ করা হবে। ঘটনার সুষ্ঠু বিচার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংবাদকর্মীরা।

বৈঠক সূত্রে জানা যায়, গত ১৫ মে রাতে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ করেন মৃতের স্বজনেরা। এই সংবাদের সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহের জন্য সেখানে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ ২৪’ (News 24)-এর প্রতিনিধি সামিউল আলিম এবং ‘ডিবিসি নিউজ’ (DBC News)-এর ক্যামেরা পারসন তমাল খান।

অভিযোগ রয়েছে, পেশাগত দায়িত্ব পালনকালে হাসপাতালের কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল কলেজের ছাত্ররা হঠাৎ করেই সাংবাদিকদের ওপর চড়াও হন। তারা দুই সংবাদকর্মীকে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে থাকা পেশাগত ক্যামেরা ও মোবাইল ভাঙচুর এবং পকেটে থাকা মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

বিষয়টি নিয়ে সাংবাদিক নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে একটি শান্তিপূর্ণ সমাধান করার চেষ্টা করেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো কোন শান্তিপূর্ণ সমাধান দিতে না পারায় সংবাদকর্মীরা আজ ১৯ মে সভা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন: সংগঠনের সাধারণ সম্পাদক জাবেরুল ইসলাম, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, চ্যানেল আই–এর সাংবাদিক আসাদুজ্জামান বাবুল, রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল কবির মুক্ত, দৈনিক আজকের গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টিভির সাংবাদিক মোস্তফা জামান, এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

দুপুরে অনুষ্ঠিত সভায় গোপালগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা জরুরি বৈঠকে সাংবাদিকদের ওপর এই হামলাকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION