কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকান্ডে এক কৃষকের গোলার ধান, ঘরের আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডে কাবুলের পুরো বসত ঘরটি পুড়ে যায়।তবে কি ভাবে আগুন লেগেছে তা বলতে পারেনি কাবুলসহ এলাকাবাসী। সব হারোনো কৃষক কাবুল দাড়িয়া উপজেলার মাঝবাড়ী গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে।
অগ্নিকান্ডের সময় সে অসুস্থ স্ত্রীর চিকিৎসায় পরিবারসহ হাসপাতালে ছিলো বলে জানিয়েছেন।তিনি বলেন,সন্ধ্যায় আমি আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই। ওখানে বসে খবর পাই যে আমার ঘরে আগুন লেগেছে। সাথে সাথে বাড়ী এসে দেখি আমার সব পুড়ে ছাই হয়ে গেছে।ঘরের ধান, চাল, আসবাবপত্র, নগদ অর্থসহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষক কাবুল।কোটালীপাড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করি।কিন্তু, ততক্ষনে ঘরটির অনেক ক্ষতি হয়ে যায়।
Design & Developed By: JM IT SOLUTION