শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল চালানোর সময় মোবাইলে কথা। নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত গোবিপ্রবি’তে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণায় নামলেন বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলে মামলা বাণিজ্য ও হয়রানি বন্ধ করা হবে। ১০ দলীয় জোট প্রার্থী আব্দুল আজিজ মাক্কী গোপালগঞ্জে কৃষি বিপণন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ গোপালগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার; প্রতিদ্বন্দ্বিতায় রইলেন ২৭ জন গোপালগঞ্জে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারনা ও বয়ান রাখার আহ্বান জানিয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব মাদারীপুরে সড়ক দুর্ঘটায় নিহত পাঁচ কিষাণীর বাড়ি কোটালীপাড়ায় চলছে শোকের মাতম

গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২.৩৯ পিএম
  • ২২২ Time View

কালের খবরঃ
গোপালগঞ্জে হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য  প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।“বি এ হ্যান্ড ওয়াশিং হিরো” এই প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে হাত ধোয়ার প্রদর্শিত  হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পালের  আলোচনা সভায় জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক) রাজস্ব) এস এম তারেক সুলতান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মোঃ হাসানূর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার সাহা, সাংবাদিক প্রসূন মন্ডল বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবদেহে অধিকাংশ সময় রোগের বিস্তার ঘটে হাতের মাধ্যমে। তাই জীবাণু ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। হাত ধুয়ে খাবার গ্রহণ করা উচিত এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য বারবার হাত ধুতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION