বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৩.৪১ পিএম
  • ৫১৫ Time View
316

কালের খবরঃ
গোপালগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক, এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর), বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় জানাজা নামাজ শেষে গোপালগঞ্জ শহরের গেটপাড়ার পৌর কবরস্থানে, তার মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজা ও দাফনে মানুষের ঢল নামে। উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এফ.ই. শরফুজ্জামান জাহাঙ্গীরসহ বিএনপি,জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

দাফন শেষে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের কবরে ফুল দিয়ে গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এসময়  সংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসূন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল সাহা,  সহ সভাপতি শেখ মোস্তফা  জামান, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল কবীর, সাংবাদিক সৈয়দ আকবর হোসেন, সুব্রত বিশ্বাস সজীব, সামিউল আলিম, নুরুল আলম ফয়সালসহ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের থানাপাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৫ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাহবুব হোসেন সারমাত ছিলেন ১০ ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তাঁর পিতা এসকেন্দার আলী সরদার, গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী ছিলেন।

সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ৩ দশকের বেশি সময় ধরে গোপালগঞ্জে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন। দৈনিক দিনকাল পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা শুরু হয়। এরপর তিনি আমার দেশ ও এনটিভিতে দীর্ঘ বছর ধরে সাংবাদিকতা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION