সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাশিয়ানীতে শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার। স্বজনদের থানায় হট্রগোল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩.০৩ পিএম
  • ২৭৬ Time View
66

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার র করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম  ও উপকরণ চাল, ডাল, তেল, মশলা ও ডেক্সি জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো  হয়েছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, আজ রবিবার সকালে কাশিয়ানী উপজেলার বাট্রইধোপা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মী মোঃ হাসান মোল্যা, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ সাফায়েতুল ইসলাম ওরফে আরমান এবং সাগর মৃধাকে গ্রেপ্তার করে। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়।

পরে তাদেরকে আদালতে পাঠানোর সময় গ্রেপ্তারকৃতদের আত্মীয়স্বজন কাশিয়ানী থানা চত্বরে হট্টগোল  ও আহাজারি সৃষ্টি করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি আরও জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বাধাগ্রস্ত করতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে জনমনে ভীতির সঞ্চার করেছিল গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION