কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে। এসময় কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সড়কের উপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা।আহতদের মধ্যে ৯জন স্প্রিন্টারের আঘাতে আহত হয়।
আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় ৪টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।
জানাগেছে, আজ বিকালে লঞ্চঘাট এলাকা থেকে শহরে ওই দুই গ্রামের যুবকদের একটি মিছিল বের করা হয়। এ মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক। তবে এসব যুবকদের প্রকৃত পরিচয় এখনও কেউ নিশ্চিত করতে পারেনি।
এর জের ধরে সন্ধ্যায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের উপর চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের যুবকেরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সড়কের উপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা। এতে উভয় পক্ষের ৯জন স্প্রিন্টারের আঘাতে আহত হয়। এসময় বেশ কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। মারাত্মক আহত ৫ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো শহরজুড়ে অতংক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসির আমিনুল ইসলাম সংবাদ কর্মিদেরকে জানিয়েছেন, তিনি একটি গোলমালের কথা শুনেছেন।বিস্তারিত তিনি বলতে পারছেন না বলে জানান।
Design & Developed By: JM IT SOLUTION