সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে মিডিয়া অঙ্গনে ফুটবলের উত্তাপ, ১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবিজি মিডিয়া কাপ ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে রানার্সআপ ভারত

গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮.৫৮ পিএম
  • ৩ Time View
5

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে। এসময় কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সড়কের উপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা।আহতদের মধ্যে ৯জন স্প্রিন্টারের আঘাতে আহত হয়।

আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় ৪টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।

জানাগেছে, আজ বিকালে লঞ্চঘাট এলাকা থেকে শহরে ওই দুই গ্রামের যুবকদের একটি মিছিল বের করা হয়। এ মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক। তবে এসব যুবকদের প্রকৃত পরিচয় এখনও কেউ নিশ্চিত করতে পারেনি।

এর জের ধরে সন্ধ্যায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের উপর চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের যুবকেরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সড়কের উপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা। এতে উভয় পক্ষের ৯জন স্প্রিন্টারের আঘাতে আহত হয়। এসময় বেশ কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। মারাত্মক আহত ৫ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো শহরজুড়ে অতংক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসির আমিনুল ইসলাম সংবাদ কর্মিদেরকে জানিয়েছেন, তিনি একটি গোলমালের কথা শুনেছেন।বিস্তারিত তিনি বলতে পারছেন না বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION