সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে মিডিয়া অঙ্গনে ফুটবলের উত্তাপ, ১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবিজি মিডিয়া কাপ ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে রানার্সআপ ভারত আবাসন শিল্পের সংকট কাটাতে দীর্ঘমেয়াদি নীতি চান উদ্যোক্তারা

গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৪.০১ পিএম
  • ২৩০ Time View
246

কালের খবরঃ

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিবকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর বলেছেন, আমরা চাই আইনের শাসন, আমাদের সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এবং জনগণের অধিকার নিশ্চিত করবে।কারণ আগে যে পতিত সরকার ছিল, তার না ছিল বৈধতা, না ছিল আইনি কাঠামো।জনকল্যাণে কোন কাজ হয়নি। জনকল্যাণের নামে যেগুলো হয়েছে, তা তো আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন।

আজ শুক্রবার(১৫ মে) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ার পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করণীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সেমিনারে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের সদস্য ডা.কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ -উজ-জামান,পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, খুলনা জেলার দাকোপ উপজেলার কৃষক নিমাই কুমার রায় সহ আরো অনেকে বক্তব্য রাখেন।উল্লেখ্য, পল্লী উন্নয়ন একাডেমি(আরডিএ)এ সেমিনারের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION