মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ দেশের উন্নয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে- এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক

টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬, ৭.৩২ পিএম
  • ৭৭ Time View
101

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা খাদ্য গুদামে সর্দারপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ৩ মেট্রিকটন বোরো হাইব্রিড ধান সংগ্রহ করে কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য  এসএম জিলানী।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, খাদ্য গুদাম কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিল্লাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ও ১৪৪০ টাকা মন হিসেবে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। তার মধ্যে ০.০৫% টাকা কর্তন করে কৃষকদের টাকা দেয়া হবে। চলতি মৌসুমে টুঙ্গিপাড়া থেকে মোট ৯৫৩ মেট্রিকটন বোরো ধান ক্রয়ের লক্ষমাত্রা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION