রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের

৭১ টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬, ৫.৪২ পিএম
  • ২৮৪ Time View
320

কালের খবরঃ

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে একাত্তর টিভির আজিজুর রহমান রনি সভাপতি ও দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।আজ শনিবার (১৬ মে) বিকালে প্রধান নির্বাচন কমিশনার এস এম হুমায়ূন কবীর এ ফলাফল ঘোষনা করেন।তিনি জানান, সভাপতি পদে একাত্তর টেলিভিশনের আজিজুর রহমান রনি ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাই টিভির আরিফুল হক আরিফ পান ১৪ ভোট।সধারন সম্পাদক পদে দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চ্যানেল এস টিভির কাজী মাহমুদ পেয়েছেন মাত্র ৩ ভোট।সহসভাপতি দুটি পদে আর টিভির আব্দুল্লাহ আল মামুন ১৬ ভোট পেয়ে নির্বাচতি হয়েছেন। অপর পদে বিজয় টিভির অছিকুজ্জামান ও এসএ টিভির আজিজুর রহমান টিপু ১২ ভোট পান। পরে লটারীতে অছিকুজ্জামান নির্বাচিত হন। এ ছাড়ারা সময় টিভির জয়ন্ত শিরালী পান ৯ ভোট।যুগ্ম সাধারন সম্পাদক পদে দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাগরিক টিভির আশিক জামান পেয়েছেন ১২ ভোট।সাংগঠনিক পদে এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস পেয়েছেন ৬ ভোট।কোষাধ্যক্ষ পদে এন টিভির মোঃ মাসুদ পারভেজ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনন্দ টিভির মোঃ সেলিম রেজা পেয়েছেন ১১ ভোট।

নির্বাহী সদস্য ৪টি পদে বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন ২৩ ভোট,স্টার টিভির নুরুল আলম ফয়সাল ২৯ ভোট, নিউজ-২৪ টিভির সামিউল আলিম ও চ্যানেল ওয়ান টিভির সঞ্জয় বিশ্বাস ২৬ ভোট করে ও  পেয়ে নির্বাচিত হয়েছে। অপর প্রার্থী একুশে টিভির মোঃ রায়হান মুন্সী পেয়েছে ১১ ভোট।

এর আগে সকাল ১০ থেকে বেলা ১ পযর্ন্ত আনন্দ মুখর পরিবেশে ভোটগ্রহ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩১জন ভোটারের মধ্যে ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন, এস এম হুমায়ুন কবীর। তার অপর সহযোগী তিন নির্বাচন কমিশনার হলেন, আমিনুল হাসান শাহীন, নুতন শেখ ও শরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION