শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি

সাংবাদিকদের ওপর হামলা; গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭.৩৬ পিএম
  • ১০১ Time View
117

কালের খবরঃ
গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসক শিক্ষার্থীদের বর্বর হামলা, ক্যামেরা ভাঙচুর এবং লাঞ্ছনার প্রতিবাদে নানা কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় সাংবাদিকরা

আজ সোমবার (১৯ মে) দুপুরে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক নেতাদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে হাসপাতালটির সব ধরনেরপজিটিভ নিউজ’ (ইতিবাচক সংবাদ) বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাসপাতালের অনিয়ম দুর্নীতির মতো নেতিবাচক সংবাদ যথারীতি প্রকাশ করা হবে। ঘটনার সুষ্ঠু বিচার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংবাদকর্মীরা

বৈঠক সূত্রে জানা যায়, গত ১৫ মে রাতে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ করেন মৃতের স্বজনেরা। এই সংবাদের সত্যতা যাচাই তথ্য সংগ্রহের জন্য সেখানে যান বেসরকারি টেলিভিশন চ্যানেলনিউজ ২৪’ (News 24)-এর প্রতিনিধি সামিউল আলিম এবংডিবিসি নিউজ’ (DBC News)-এর ক্যামেরা পারসন তমাল খান

অভিযোগ রয়েছে, পেশাগত দায়িত্ব পালনকালে হাসপাতালের কয়েকজন ইন্টার্ন চিকিৎসক মেডিক্যাল কলেজের ছাত্ররা হঠা করেই সাংবাদিকদের ওপর চড়াও হন। তারা দুই সংবাদকর্মীকে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করেন। সময় সাংবাদিকদের সঙ্গে থাকা পেশাগত ক্যামেরা মোবাইল ভাঙচুর এবং পকেটে থাকা মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়

বিষয়টি নিয়ে সাংবাদিক নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে একটি শান্তিপূর্ণ সমাধান করার চেষ্টা করেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো কোন শান্তিপূর্ণ সমাধান দিতে না পারায় সংবাদকর্মীরা আজ ১৯ মে সভা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেন

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন: সংগঠনের সাধারণ সম্পাদক জাবেরুল ইসলাম, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, চ্যানেল আইএর সাংবাদিক আসাদুজ্জামান বাবুল, রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল কবির মুক্ত, দৈনিক আজকের গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক বৈশাখী টিভির সাংবাদিক মোস্তফা জামান, এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা

দুপুরে অনুষ্ঠিত সভায় গোপালগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ কর্মরত সাংবাদিকরা জরুরি বৈঠকে সাংবাদিকদের ওপর এই হামলাকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION