বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র্যাডলী ও মানববন্ধন গোপালগঞ্জে চাকা ফেটে বাস খাদে। অল্পের জন্য প্রাণে বাঁচলো ২০ প্রাণ টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ছয় গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত নানা আয়োজনে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কোটালীপাড়ায় মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বিয়ে, স্ত্রীসহ বাড়ি ফিরলেন প্রবাসী মিলন শোকে স্তব্ধ বুলেট বৈরাগীর গ্রাম। রহস্য উদঘাটনের দাবী

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র্যাডলী ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫.৫৪ পিএম
  • ১১ Time View
20

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সিসিডিবি সিপিআরপি টুঙ্গিপাড়ার সহযোগীতায় টুঙ্গিপাড়া উপজেলা নেটওয়ার্ক কমিটি এ কর্মসূচীর আয়োজন করে।

আজ বুধবার (২৯ এপ্রিল) বিকালে গোপালপুর বাজার এলাকায় একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী গোপালপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এ কর্মসূচিতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, সিসিডিবি সিপিআরপি টুঙ্গিপাড়া ম্যানেজার শস্বতী নাগ, প্রোগ্রাম অফিসার ইকবাল হোসেন, ট্রেইনার হালিমা খানমসহ সিসিডিবির সদস্য, স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা খাদ্যে ভেজাল বন্ধ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, শিশুসহ সাধারণ মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ভেজালমুক্ত খাদ্যের কোনো বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ইউএনও জহিরুল আলম বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হবে। প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় খাদ্যে ভেজাল রোধ করে একটি নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION