বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোপালগঞ্জের কাশিয়ানীতে বিপুল পরিমান মাদকসহ মদাক ব্যবসায়ী গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১.৫২ পিএম
  • ২৩ Time View
41

গোবিপ্রবি প্রতিনিধিঃ
ববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানের নেতৃত্বে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়।  কুলা-চালুন, ঢোল, শখের হাঁড়ি, কলসি ও তালপাখাসহ বাঙালি ঐতিহ্যের নানা উপকরণ হাতে শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবন চত্বরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন বিভাগ ও সংগঠন নিজেদের স্টলে বাঙালি ঐতিহ্য তুলে ধরে।
বৈশাখের ঐতিহ্যকে ধারণ করে সকলের মাঝে চিড়া, মুড়ি, সাজ-বাতাসা, গজা ও নকুলদানা বিতরণ করা হয়। উৎসবের অংশ হিসেবে বেলা ১১টা থেকে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্য সাপখেলার আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION