সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জের ২৫ সাংবাদিক পেলেন “মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু্। চলবে ১০ মে পর্যন্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২.৩৫ পিএম
  • ৯৬ Time View
110

কালের খবরঃ

গোপালগঞ্জের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ২০ হাজার ৯শ’ ২১ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার(২০ এপ্রিল) সকাল ১১টায় গোপালগঞ্জ পৌরসভার হল রুমে আনুষ্ঠানিকভাবে এই হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।  সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস প্রমুখ।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এস এম তারেক সুলতান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গোপালগঞ্জ জেলার এসআইএমও ডাঃ নিশাত তাছনিম, সিভিল সার্জন কর্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাসসহ টিকা প্রত্যাশী শিশু, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। পরে সেখানে আগত শিশুদেরকে হাম-রুবেলার টিকা দেয়া হয়। পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন চলবে আগামী ১০ মে পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION