বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র্যাডলী ও মানববন্ধন গোপালগঞ্জে চাকা ফেটে বাস খাদে। অল্পের জন্য প্রাণে বাঁচলো ২০ প্রাণ টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ছয় গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত নানা আয়োজনে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কোটালীপাড়ায় মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বিয়ে, স্ত্রীসহ বাড়ি ফিরলেন প্রবাসী মিলন

কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২.১৭ পিএম
  • ১৭৫ Time View
185

                                           গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম কাশিয়ানীতে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম কাশিয়ানীতে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের জন্য বিশেষ উদ্যোগের আওতায় এসব বাছুর বিতরন করা হয়।
আজ শুক্রবার (৬ মার্চ) সকাল ১১ টায় উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম,

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শুভংকর দত্ত, উপ-প্রকল্প পরিচালক মোঃ খাইরুল ইসলাম, এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলী সহ অন্যান্য কর্মকর্তাগণ। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের জন্য এ ধরনের উদ্যোগ তাদের জীবিকা উন্নয়ন এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে। গবাদিপশু পালন একটি টেকসই আয়ের পথ তৈরি করবে, যা তাদের জীবনযাত্রার মানে উন্নতি ঘটাবে।#
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সেলিমুজ্জামান সেলিম ৬০ জন নিবন্ধিত জেলেকে ১টি করে বকনা বাছুর তুলে দেন, যা তাদের ভবিষ্যত জীবিকা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION