বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ৬,৫৪৪ সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি দুধেল গাভী এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে- কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে’দুই গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ কাশিয়ানীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা পত্রিকায় বিজ্ঞপ্তি নেই, পরীক্ষা নেই—ইসলামী ব্যাংকে হাজারো নিয়োগ মুকসুদপুরে বাস-কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭

কোটালীপাড়ায় দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়লেন এক যুবক

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৫৪ পিএম
  • ৪৫১ Time View
494

কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়লেন রাশেদ দাড়িয়া (৩৫) নামে এক যুবক। এই অদ্ভুত ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, রাশেদ একটি বড় অ্যালুমিনিয়াম পাত্রে বসে আছে এবং তার মা একটি মগ দিয়ে রাশেদের মাথায় দুধ ঢালছেন। এই দৃশ্য রাশেদ তার মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে পোস্ট করার পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের আগে রাশেদ তার বাড়িতে বসে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে নামাজ পড়তে গিয়েছেন।

এই ঘটনার পর রাশেদের সোথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন,আমি গত দুই বছর ধরে অনলাইনে জুয়া খেলি এবং এ পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকা দেনা হয়ে গেছে। এই দেনার কারণে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলাম। এরপর পরিবারের পরামর্শে সিদ্ধান্ত নিয়েছি, আমি কিছুদিনের মধ্যে সৌদি আরবে যাচ্ছি। তাই যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম।

রাশেদ আরও বলেন, আমি সকল যুবক ভাইদের অনুরোধ করব, কেউ যেন এই সর্বনাশা জুয়া না খেলে। এই খেলায় কেউই লাভবান হতে পারে না, সবাই ধ্বংস হয়। যারা এই জুয়া খেলছেন, তারা এ পথ থেকে ফিরে আসুন।

এদিকে, রাশেদের এই জুয়া খেলা ছাড়ার জন্য এলাকার লোকজন তাকে অভিনন্দন জানিয়েছেন। রাশেদের পাশের বাড়ির জলিল গাজী বলেন, রাশেদ দীর্ঘদিন ধরে জুয়া খেলে ধারদেনা হয়ে হতাশায় ভুগছিলেন। এখন জুয়া ছেড়ে সৌদি আরবে যাচ্ছেন। আমরা তার মঙ্গল কামনা করছি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION