রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

চুরি যাওয়া ভ্যান তিন দিনে উদ্ধার করলো টুঙ্গিপাড়ায় পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ২.২৯ পিএম
  • ২৫৩ Time View
80

কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সহায়তায় ভ্যান চালক হাফিজ শেখ ফিরে পেয়েছেন তার জীবিকার একমাত্র অবলম্বন, একটি ভ্যান।গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আড়জুরী ইউনিয়নের ভান্ডারখোলা গ্রাম থেকে পুলিশ ভ্যানটি উদ্ধার করে হাফিজ শেখের হাতে তুলে দেয়।

এই চুরির সঙ্গে জড়িত ছিল বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আড়জুরী ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামের আশব শেখের ছেলে আলিম শেখ। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজের মাধ্যমে চুরির ঘটনার বিস্তারিত জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে হাফিজ শেখের ভ্যানটি চুরি হয়ে যায়। চুরির পর হাফিজ শেখ হাসপাতালে ব্রীজে বসে কান্না করতে থাকেন এবং তার দুঃখ-দুর্দশা তুলে ধরেন স্থানীয় সাংবাদিকদরা । তার এই আবেগী ভিডিওটি কয়েকটি গণমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত হলে সাড়া পড়ে যায়। এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ভ্যানটি উদ্ধার করতে তৎপর হয়ে ওঠে।

টুঙ্গিপাড়া হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোরের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। পরে মোল্লাহাট থানার পুলিশ এবং ভান্ডারখোলা ইউনিয়নের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ভ্যানটি উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায়, ভান্ডারখোলার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হাফিজ শেখ ভ্যানটি ফেরত পান।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশ দ্রুত ভ্যানটি উদ্ধারে তৎপর হয়ে ওঠে। সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করার পর পুলিশ মোল্লাহাট থানা এবং ভান্ডারখোলার ইউপি সদস্যদের সহযোগিতায় ভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়। চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনার জন্য আমাদের পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভ্যানটি ফিরে পেয়ে আনন্দিত হাফিজ শেখ বলেন, আমি ৬০ হাজার টাকা ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম। সারাদিন এই ভ্যান চালিয়ে যা আয় হতো, তা দিয়েই চার ছেলে-মেয়ে সহ আমাদের ছয় সদস্যের সংসার চলত। মাত্র ৪টি কিস্তি দেয়ার পর ভ্যানটি চুরি হয়ে গেলে মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম। এখন পুলিশের সহযোগিতায় এবং গণমাধ্যমের সাহায্যে আমার ভ্যান ফিরে পেয়েছি, এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION