বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোপালগঞ্জের কাশিয়ানীতে বিপুল পরিমান মাদকসহ মদাক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে ৩ লাখ ৭৩ হাজার ৪৩ জন শিশুকে টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্য

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ২.১৩ পিএম
  • ৪৫৮ Time View
244

কালের খবরঃ
গোপালগঞ্জে লাখ ৭৩ হাজার ৪৩ জন শিশুকে টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্যেটাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচী বাস্তবায়ন উপলক্ষে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয় একটি কনসালটেশন কর্মশালা আজ বুধবার (০৮ অক্টোবর) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোঃ রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক, জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান, এবং মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস। কর্মশালায় গোপালগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, টাইফয়েড একটি জীবাণুবাহিত রোগ, যা পানি খাবারের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ছড়ায়। আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের মতো গোপালগঞ্জেও মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের ১ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে। চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। এ জন্য আগেই সকল শিশুকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা ব্যক্তি উদ্যোগে রেজিস্ট্রেশন করতে হবে। সকল শিশু যাতে এই টিকার আওতায় আসে এবং স্বউদ্যোগে রেজিস্ট্রেশন করে নেয়, সেজন্য ব্যাপক প্রচারের প্রয়োজন বলে বক্তারা মন্তব্য করেন।
সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুক জানান, টাইফয়েড টিকা অত্যন্ত নিরাপদ। এই টিকা নেয়ার পর টিকাদানের স্থানে সামান্য লালচে ভাব, ব্যথা, মৃদু জ্বর, ক্লান্তি অনুভূত হতে পারে, যা কিছুদিন পর স্বাভাবিকভাবে ভালো হয়ে যায়। তিনি আরও বলেন, এই টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “টাইফয়েড টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা সুপারিশকৃত, নিরাপদ এবং কার্যকর। বাংলাদেশ সরকারের উদ্যোগে এটি বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সমাজের সকল শ্রেণিপেশার মানুষের সন্তানরা যাতে এই টিকা সহজে গ্রহণ করতে পারে, সেজন্য সংশ্লিষ্ট সকলকে কার্যকরীভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, গোপালগঞ্জের লক্ষিত সংখ্যক শিশু যাতে এই টিকা পেতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION