বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

শারীরিক প্রতিবন্ধী যুবককে প্রশাসনের সহায়তা, নতুন জীবনের আশা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৫.২৯ পিএম
  • ৪৪০ Time View
129

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের মাসুম শেখ। যিনি জন্ম থেকেই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী।  গত ৩১ জুলাই রাতে তার একমাত্র উপার্জনের উৎস ভ্যানটি চুরি হয়ে যায়। দিশেহারা হয়ে বিভিন্ন স্থানে উপার্জনের হাতিয়ার খুঁজে ফিরেন তিনি। কোথাও না পেয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে  উপজেলা নির্বাহী অফিসারের নিকট সহায়তার জন্য আবেদন করেন তিনি। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার  ফারজানা আক্তার মাসুমকে একটি ভ্যান কেনার জন্য  আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) নগদ ২০ হাজার টাকা  অনুদানের চেক  দেন। এই মানবিক সহায়তা পেয়ে, নতুন জীবনের আশা ফিরে পেলেন মাসুম।

মাসুম শেখ (৩০ ) সাংবাদিকদের জানান, শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার জীবন ছিল কঠিন। দশ বছর আগে বাবা মজিদ শেখ মারা যাওয়ার পর মায়ের সঙ্গে সংসার করতেন। চার বছর আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে একটি ভ্যান কিনে, সেটা চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। কিন্তু গত ৩১ জুলাই রাতে তার ভ্যানটি চুরি হয়ে যায়,এরপর  থেকে আমার জীবনটা অনিশ্চিত হয়ে পড়ে।

তিনি বলেন, ভ্যান চুরির পর সাহায্যের জন্য অনেকের কাছে গিয়েছিলাম। কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। পরে কুশলী ইউনিয়নের চেয়ারম্যান ইসতিয়াক হোসেনের মাধ্যমে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের কাছে পৌঁছাই।

ঘটনাটি জানানোর পর ইউএনও ফারজানা আক্তার দ্রুত পদক্ষেপ নিয়ে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে  আমাকে ২০ হাজার টাকার ব্যবস্থা করেন। আজ (৭ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আমার  হাতে ওই অর্থের চেক তুলে দেন ইউএনও স্যার।

মাসুমের মা আবেজান বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন,  আমার ছেলে ভ্যান চালিয়ে সংসার চালাতো। ভ্যানটি চুরি হওয়ার পর আমার চোখে মুখে অন্ধকার দেখি। টাকাটা পাওয়াতে এখন  আমরা নতুন করে বাঁচার আলো দেখছি।

ইউএনও ফারজানা আক্তার বলেন,মাসুমের সমস্যাটি জানার পর, আমরা যতটুকু সম্ভব সহায়তা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও প্রশাসন মানুষের সেবায় কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION