বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জে ৩১ উদ্যোক্তা পেল সুদমুক্ত ঋণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১০.১৭ পিএম
  • ৩৯৬ Time View
84

কালের খবরঃ

গোপালগঞ্জে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে  সমাজসেবা অধিদপ্তর ।আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) শহর সমাজসেবা কার্যালয় তাদের   হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ।

‘কর্মদলের সদস্যদের ঋণ গ্রহনের পূর্বে অবহিত করণ ‘ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপানী অনুষ্ঠানে  ৩১ জন উদ্যোক্তার হাতে সাড়ে ১২ লাখ টাকার ঋণের চেক তুলে দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন আর রশীদ।  পরে ৯৪ টি কর্মদলের দলনেতার হাতে সাইনবোর্ড তুলে দেওয়া হয়।

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন প্রমূখ  উপস্থিত ছিলেন।

এরআগে  অবহিত করণ ‘ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ইউসিডি)  মোহাম্মদ নাসির উদ্দিন।এতে গোপালগঞ্জ শহরের  ৫০ জন নারী-পুরুষ উদ্যোক্তা অংশ নেন।

শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, উদ্যোক্তাদের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধির লক্ষ্যে  সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। আমরা আজ ৩১ জনকে সাড়ে ১২ লাখ টাকার ঋণ প্রদান করেছি। এ পর্যন্ত আমাদের কার্যালয় থেকে গোপালগঞ্জ শহরের ৫৫৯ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাকে ১ কোটি ১১ লাখ টাকার সুদমুক্ত ঋণ দেওয়া  হয়েছে। এ ঋণ নিয়ে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। ঋণের আদায় হার প্রায় ৯৫%।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION