বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

ছাত্র আন্দোলনে নিহত গোপালগঞ্জের চার পরিবার পেল জামায়াতের অর্থ সহায়তা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯.৪৫ পিএম
  • ৪৫০ Time View
126

কালের খবরঃ

কোটা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  গোপালগঞ্জের শহিদ ৪ পরিবারকে ৮ লাখ টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের মিয়াপাড়ায় অলহেরা মডেল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা আয়োজিত শহিদ পরিবারে সাথে মতবিনিময় সভা শেষে এসব শহিদ পরিবারের সদস্যদের হাতে সহায়তার  নগদ অর্থ তুলে দেওয়া হয়।

শহিদ পরিবারে সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এবং ফরিদপুর অঞ্চলের পরিচালক ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ।অনুদান প্রাপ্তরা হলো, শহীদ হাফেজ মাঈনুল ইসলাম, বাবু মোল্লা, জিল্লার শেখ ও রথিন বিশ্বাসের পরিবার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য এ্যাড. আজমল হোসাইন সরদার, শহীদ জিল্লুর শেখের পিতা মোঃ হাসান শেখ, শহিদ রথিন বিশ্বাসের চাচা দীপক বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।

পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এবং ফরিদপুর অঞ্চলের পরিচালক  এএইচএম হামিদুর রহমান আযাদ সহ অন্যন্যরা  গোপালগঞ্জের ৪টি শহীদ পরিবারের সদস্যদের প্রত্যেকের হাতে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার সহায়তা প্রদান করেন।এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION