বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি সংকটে থমকে আছে বিদ্যুৎ উৎপাদন জ্বালানির জ্বালায় বেসামাল বাংলাদেশ, বাড়ছে রাষ্ট্রের আর্থিক চাপ আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছাড়লেন পাঁচ বিচারক ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা আর্থিক সংকট জয় করে ট্রফি ধরে রাখার মিশনে কিংস

৫ দিনে ৭২৫ কোটি আয় করল ‘কাল্কি’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৮.০৫ এএম
  • ৪৩৯ Time View
161

বলিউড সিনেমা ‘কাল্কি ২৮৯৮ এডি’র অশ্বমেধের ঘোড়া যেন লাগামহীন ভাবে ছুটছে। পরিণত হয়েছে ব্লকবাস্টার রূপে। সুপারস্টার প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি মুক্তির মাত্র চার দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির সীমানা ছাড়িয়েছে।

দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা মুক্তির ৫ দিনে শুধু ভারতে আয় করেছে ৩৬৯ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫১৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭২৫ কোটি ৫১ লাখ টাকার বেশি)।

করোনা সংকটসহ নানা কারণে পিছিয়ে যায় ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার মুক্তি। সব বাধা পেরিয়ে গত ২৭ জুন বিশ্বের ৫ হাজার ৬০০ পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে এটি। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় ‘কল্কি ২৮৯৮ এডি’ তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ট্রিপল আর’ ও ‘বাহুবলি টু’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION