সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যা লি অনুষ্ঠিত আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু ঝলমলে বিপণিবিতানে এখন সুনসান নীরবতা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম কোনো অঘটন ছাড়াই গোপালগঞ্জ অতিক্রম করল ১১ দলের লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষ, এক চালক নিহত আইসিসিবিতে গাড়ি কেনাবেচার জমজমাট আয়োজন, থাকছে নানা উপহার

৫ দিনে ৭২৫ কোটি আয় করল ‘কাল্কি’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৮.০৫ এএম
  • ৪৪৮ Time View
170

বলিউড সিনেমা ‘কাল্কি ২৮৯৮ এডি’র অশ্বমেধের ঘোড়া যেন লাগামহীন ভাবে ছুটছে। পরিণত হয়েছে ব্লকবাস্টার রূপে। সুপারস্টার প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি মুক্তির মাত্র চার দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির সীমানা ছাড়িয়েছে।

দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা মুক্তির ৫ দিনে শুধু ভারতে আয় করেছে ৩৬৯ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫১৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭২৫ কোটি ৫১ লাখ টাকার বেশি)।

করোনা সংকটসহ নানা কারণে পিছিয়ে যায় ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার মুক্তি। সব বাধা পেরিয়ে গত ২৭ জুন বিশ্বের ৫ হাজার ৬০০ পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে এটি। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় ‘কল্কি ২৮৯৮ এডি’ তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ট্রিপল আর’ ও ‘বাহুবলি টু’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION